ছাত্রলীগের মিছিলে বাঁধা দিতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীকে রাজপথে দেখে সরে গেলো পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এবং বর্তমান সরকারের ‘সন্ত্রাস-চাঁদাবাজির’ বিরুদ্ধে নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় […]
হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ‘বসুন্ধরা গ্রুপ’ থেকে কোটি টাকার ফান্ডিং নেওয়ার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপ থেকে কোটি টাকার ফান্ডিং নেওয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানার ব্যবহার করে অর্থ বরাদ্দের ব্যবস্থা করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জানে আলম অপু নামের এক অ্যাক্টিভিস্টের একটি পোস্ট এবং তার বিপরীতে হাসনাত আবদুল্লাহর দেওয়া প্রকাশ্য চ্যালেঞ্জকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে […]
আইভী এখন চুনকা কুটিরে, বাড়ির সামনে পুলিশের সিসিটিভি

দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্ত হয়ে নিজের বাসভবনে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তার এই কারামুক্তির পর যেমন রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে, তেমনি আলোচনার কেন্দ্রে এসেছে তার দেওভোগের বাসভবন ‘চুনকা কুটির’ এবং এর […]
পদোন্নতি বঞ্চিত ও বৈষম্যের শিকার হওয়ার ক্ষোভে সিআইডি প্রধানের পদত্যাগ

দীর্ঘ কর্মজীবনে বঞ্চনা এবং সম্প্রতি পদোন্নতি তালিকায় নাম না থাকায় পুনরায় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলী আকবর খান। গত বৃহস্পতিবার (৪ জুন) তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্বেচ্ছায় অবসরে যাওয়ার এই আবেদনপত্র দাখিল করেন। আবেদনপত্রে আলী আকবর খান উল্লেখ করেন, […]
বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে তুরস্কের পক্ষ থেকে আরও বেশি বিনিয়োগ এবং দুই দেশের সামরিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠক […]
মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে অন্য ঘটনার তুলনা হয় না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এর সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা করা যায় না। একই সঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশ পরিচালনা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে […]
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জয়লাভে দেশে ফেরার পর ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার (৪ জুন) সকালে তিনি নিউইয়র্ক থেকে দেশে ফিরে আসেন। এরপর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা […]
বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত, অবিলম্বে প্রত্যাহারের দাবি জামায়াতের

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন […]
সেপ্টেম্বরের শেষে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি

সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী আগস্ট মাসেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতেই স্থানীয় সরকারের অন্তত একটি স্তরের ভোট গ্রহণ সম্পন্ন হতে পারে। ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনারদের ঈদ-পরবর্তী এক শুভেচ্ছা বৈঠকে এ বিষয়ে প্রাথমিক রোডম্যাপ আলোচনা করা হয়েছে। বৈঠক সূত্রে […]
কেন্দ্রীয় যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি কামাল আনোয়ার আহাম্মদ, সহ-সভাপতি […]