মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়াণ

এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী আয়েশা সুলতানা, সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলসহ তিন ছেলে ও এক মেয়ে রেখে […]

বাংলাদেশ ও পাকিস্তান জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মতবিনিময় সভা

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১২ মে) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীল ডা. সীমা মালিক। মতবিনিময় সভায় দুই দেশের নারী আন্দোলনের গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা ডা. সীমা মালিককে স্বাগত […]

সীমান্ত রক্ষায় ব্যর্থদের হাতে দেশ নিরাপদ নয়: কসবায় নাসীরুদ্দীন পাটওয়ারী

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১২ মে) নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি সরকারের সীমান্ত নীতির কঠোর সমালোচনা করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্তের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে লাল চুড়ি পরিয়ে রাখা দরকার। সীমান্ত হত্যা নিয়ে […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ১৫ মে সারাদেশে বিক্ষোভ জমিয়তের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তিকে ‘অসম ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তিও বাতিলের আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন দলটির মহাসচিব মাওলানা […]

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেটকে দায়ী করলেন জামায়াতের আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারগুলোতে অস্থিরতা বিরাজ করছে। মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হতে হবে। জনগণের জন্য বাজার পরিস্থিতি […]

‘ইবলিসও লজ্জা পাবে এই সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে’

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, “ইবলিসও লজ্জা পাবে এই সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে।” শনিবার (৯ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।  নাছির উদ্দিন নাছির […]

আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে চাচ্ছে ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, অপসংস্কৃতি নিষিদ্ধ হোক। আজ রবিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকে ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন হয়েছে। জোরপূর্বক মিছিল-মিটিংয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া, গণরুম-গেস্টরুমের নির্যাতন কোনোটাই নেই। […]

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার। গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনও ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না। শনিবার (৯ মে) দুপুরে গুলশানে রাজধানীর একটি হোটেল ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা […]

সংসদে সুস্থ ধারার রাজনীতির সুবাস ছড়াতে চাই: নুসরাত তাবাসসুম

নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে ২০২৪ সালের জুলাই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেন, ৬ প্রধান সমন্বয়কের মধ্যে একজন তিনি। ওই বছরের ২৮ জুলাই পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে। মূলত সেই ধারাবাহিকতা থেকেই জাতীয় রাজনীতিতে তার […]

তাহসিন আফরোজ ইমির কারান্তরালের দহনগাথা

আমার জেলখানার রুট দিয়েই দাদার লাশ গেল দাফনের উদ্দেশ্যে। আমি জেল সুপারের পা ধরতে বাকি রেখেছিলাম যেন শেষবারের মতো দাদাকে একটু দেখতে দেওয়া হয়। উত্তরে বলা হলো ভাসুরের লাশ দেখা তো ভালো না! ক্ষোভে-ঘৃণায় আমার দম আটকে আসছিল। আমি তো ভাসুর নয়, আমার নিজের ভাইকে হারিয়েছিলাম। এভাবেই নিজের কারান্তরালের দুঃসহ যন্ত্রণার কথা বর্ণনা করেছেন তাহসিন […]