মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে বিক্ষোভ

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা […]

এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার (১৫ মে) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে প্রথমে চার নেতার পদত্যাগের বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার রাতে […]

‘আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি’

আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকারের সময়ে আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় […]

‘সীমান্তে হত্যার মাধ্যমে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে ভারত’

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং সব হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে। দীর্ঘদিন সীমান্ত হত্যা বন্ধ থাকলেও ভারত আবারও তা শুরু করে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে। শুক্রবার […]

হাসানুল হক ইনুর মুক্তি দাবিতে জাসদের মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় এবং তাকে পুনরায় কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে সরকার পক্ষের চিফ প্রসিকিউটরের সমাপনী বক্তব্যের মাধ্যমে মামলার শুনানি সমাপ্ত হয়। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ […]

জামায়াত আমীরের সাথে ইইউ রাষ্ট্রদূতের আলোচনা

বাংলাদেশে গণতন্ত্রকে আরও অর্থবহ করা এবং স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তারা এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি […]

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরসরাইয়ে নেওয়া হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড […]

ক্ষোভ নয়, নড়াইলবাসীকে ভালোবেসেই পাশে থাকতে চান ‘ম্যাশ’

রাজনীতির মাঠে ঝড় বয়ে গেছে, পুড়েছে আজীবনের অর্জন—স্মারক আর ট্রফি। ৫ আগস্টের সেই উত্তাল দিনে নড়াইলে নিজের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় যখন মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মর্তুজা অভিমানে বলে ওঠেন, ‘ছেলে বলেছে, আমি মারা গেলে লাশটা নড়াইলে নিও না’ তখন দেশজুড়ে তৈরি হয় এক বিষাদময় আবহ। কিন্তু বাবার সেই কঠিন মন্তব্যের সাথে দ্বিমত […]

হোস্টেলে সমকামিতায় লিপ্ত থাকাতে দুই ছাত্রদল নেতার সিট বাতিল

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় লিপ্ত থাকার দায়ে ৪ ছাত্রের সিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এক বহিরাগতসহ ৫ জনকে পুলিশে সোপর্দ করার পর ইতোমধ্যে ১৫ দিন কারাদণ্ডও ভোগ করেছেন তারা। এর মধ্যে দুইজন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রদলের পদধারী নেতা। শাস্তিপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের […]

আমি বঙ্গবন্ধুর দোসর ছিলাম, স্বাধীনতার যুদ্ধ করেছি : লতিফ সিদ্দিকী

‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোসর ছিলাম, স্বাধীনতার যুদ্ধ করেছি। পাকিস্তান ভেঙেছি। তারই জন্য আজকে এখানে এসেছি।’ রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনে থাকা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দিতে এসে এসব কথা বলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার এই হাজিরা মওকুফ করেন। তবে তিনি বিচারককে জানান, এ […]