মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পল্লবীতে রামিসা হত্যা বিচারহীনতার প্রতিচ্ছবি: ছাত্র জমিয়ত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। এই বর্বরোচিত ঘটনাকে ‘দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির এক নির্মম প্রতিচ্ছবি’ হিসেবে উল্লেখ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। বুধবার (২০ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এবং সাধারণ […]

ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ দলকে জি এম কাদেরের অভিনন্দন

পাকিস্তান ক্রিকেট দলকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। বুধবার (২০ মে) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই অভিনন্দন জানান। বিবৃতিতে জি এম কাদের বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ সাফল্য জাতির জন্য গর্বের […]

‘আওয়ামী লীগ ফেরেনি, তারা ছিলই; মাহফুজ আলমের স্ট্যাটাসের জবাবে আসিফ নজরুল

জুলাই অভ্যুত্থানের মুখে পতনের পর আওয়ামী লীগের রাজনীতিতে ‘ফিরে আসা’ বা ‘ব্যাক করা’ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই উপদেষ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অভিনব ও তাত্ত্বিক বিতর্ক তৈরি হয়েছে। সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও উপদেষ্টা মাহফুজ আলম যখন মনে করছেন আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ‘ফিরে এসেছে’, তখন তার এই বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়ে সাবেক […]

পুলিশের সঙ্গে বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারায় যুক্ত: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অর্থ ভাগ-বাটোয়ারা এবং সুবিধা আদায়ের অভিযোগ প্রায় গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়। এ অভিযোগগুলোর মধ্যে চাঁদাবাজি, মামলার রফাদফা এবং সরকারি ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম অন্যতম।’ সাম্প্রতিক এক আলোচনায় পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের টাকা ভাগ-বাটোয়ারা ও মামলা বাণিজ্যসংক্রান্ত এমন তথ্য তুলে […]

রাণীনগরে ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেফতার

নওগাঁর রাণীনগর উপজেলায় যৌথ অভিযানে ছাত্রলীগের সক্রিয় সদস্য এসকে নাহিদ (২৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারের পর থানা হেফাজতে তার ওপর ‘পুলিশি নির্যাতন’ চালানো হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন তার অন্তসত্ত্বা স্ত্রী। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় রাণীনগর ও আত্রাই থানা পুলিশের সমন্বয়ে […]

মির্জা আব্বাসকে দেখতে প্রিন্সকোর্ট হাসপাতালে জামায়াত সেক্রেটারি

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের রাজনীতিতে সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক সম্পর্কের দৃষ্টান্ত আবারও সামনে এলো। অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের খোঁজ নিতে মালয়েশিয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে […]

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। […]

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় অংশ নেওয়ায় স্কুল পড়ুয়া ছেলেদের গ্রেপ্তারের অভিযোগ

চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাজা ঘিরে কয়েকজন তরুণকে গ্রেপ্তার ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন তাঁর ছেলে মাহবুব রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহবুব রহমান দাবি করেন, গত ১৪ মে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও মিরসরাইয়ে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে […]

মব নিয়ে উদ্বিগ্ন নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘রাজধানীর মিরপুরের মাজারসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সরকারে যারা দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের সরে দাঁড়ানো উচিত। শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূতির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন। আন্তর্জাতিক জায়গায় আপনারা […]

পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা, সরকারকে সাধুবাদ জানালেন জামায়াত আমির

পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা দেওয়ার সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘শুকনো মৌসুমে পদ্মা মরুভূমি আর বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারকে সাধুবাদ জানাই তারা পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা দিয়েছে। কিন্তু এটা যেন শুধু লোক দেখানো না হয়। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে।’ শনিবার (১৬ […]