বিচ্ছিন্নতাবাদীদের বন্ধু বানাচ্ছে ইসরায়েল

গাজায় গণহত্যা, লেবাননে আগ্রাসন এবং ইরানের সঙ্গে যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চরম কূটনৈতিক বিচ্ছিন্নতা ও বিশ্বজুড়ে তৈরি হওয়া তীব্র ক্ষোভের মুখে নিজেদের অস্তিত্ব জাহির করতে এবং স্বীকৃতি পেতে এখন বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দিকে ঝুঁকছে ইসরায়েল। এই কৌশলের অংশ হিসেবে ইসরায়েলের সর্বশেষ নতুন মিত্র হয়ে উঠেছে বসনিয়ার সার্ব-নিয়ন্ত্রিত […]
‘তিস্তা প্রকল্প কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করে নয়’: ভারতকে চীনের জবাব

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের সরাসরি জবাব দিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে পরিচালিত হয় না এবং এতে বাইরের কোনো দেশের প্রভাব থাকাও অনুচিত। একই সঙ্গে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছে পরাশক্তি দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। […]
চীনের ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে বড় সাফল্য: বাণিজ্যিক ফিউশন শক্তির দিকে আরও এক ধাপ

নিজেদের ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পের জন্য তৈরি উচ্চ-তাপমাত্রার একটি সুপারকন্ডাক্টিং ম্যাগনেট বা চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছেন চীনা বিজ্ঞানীরা। পারমাণবিক ফিউশন প্রযুক্তিকে গবেষণাগার থেকে বাণিজ্যিক ব্যবহারের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মাইলফলকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ প্রশস্ত করলো বলে মনে করা হচ্ছে। চীনের আনহুই প্রদেশের হেফেই ফিউচার সায়েন্স সিটিতে অবস্থিত ‘বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপারকন্ডাক্টিং টোকামাক’ নামের একটি […]
লেবানন দখলের অধিকার রয়েছে ইসরায়েলের: নেতানিয়াহু

ওয়াশিংটনে লেবাননের সঙ্গে সম্পাদিত ফ্রেমওয়ার্ক চুক্তিকে একটি ঐতিহাসিক রাজনৈতিক ও নিরাপত্তা অর্জন হিসেবে ইসরায়েলের জনগণের সামনে উপস্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই সমঝোতা ইসরায়েলকে দক্ষিণ লেবাবন দখলের অধিকার দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতে, এই চুক্তিটি ঐতিহাসিক হওয়ার কারণ কেবল এটাই নয় যে এটি ওয়াশিংটন ও ইরানের […]
চলতি বছরই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা

ভারতে নির্বাসিত জীবন কাটালেও সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে চলতি বছরই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেল সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। প্রায় দুই বছর ধরে দেশের বাইরে অবস্থানরত শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি […]
স্বেচ্ছাসেবক দল নেতার পরকীয়া ও নৃশংসতার বলি প্রবাসে একই পরিবারের তিন বাংলাদেশি

ইতালির রাজধানী রোমে পরকীয়াজনিত বিরোধের জেরে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রধান ঘাতক ও সন্দেহভাজন হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক স্বেচ্ছাসেবক দল নেতার নাম ও ছবি প্রকাশ করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী। ওই নেতার সাথে নিহত প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের অবৈধ পরকীয়া সম্পর্ক ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। […]
‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’-নেতানিয়াহুকে ট্রাম্পের ক্ষোভের তথ্য প্রকাশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক ফোনালাপে ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’ বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা নতুন বই শাসন পরিবর্তন-এ ট্রাম্পের এই ক্ষোভের তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের জামাতা ও সাবেক মার্কিন শান্তি দূত জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং […]
মার্কিন থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিদ্যমান মতপার্থক্যের জেরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার (২৩ জুন) বলেছেন, ইসরাইলকে অবশ্যই বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমাতে হবে এবং একটি স্বাধীন অস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। অধিকৃত পশ্চিম তীরের অবৈধ গুশ এতজিওন বসতি ব্লকে একটি কোর্সে অংশ নেওয়া রিজার্ভ কমব্যাট অফিসারদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই মন্তব্য করেন। […]
সাইপ্রাসে নিখোঁজ শিক্ষার্থী ইমনের মর্মান্তিক মৃত্যু, বাংলাদেশি যুবক আটক

সাইপ্রাসে নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী শাহরুয়ার আহমেদ ইমনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, এটি একটি নৃশংস পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় এক ২২ বছর বয়সী বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশের তথ্য অনুযায়ী, ইমনের মরদেহ কোফিনু এলাকার অভিবাসী আবাসন কেন্দ্র ও স্থানীয় কসাইখানার কাছে একটি […]
লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে লন্ডনে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। গত শুক্রবার (১৯ জুন) লন্ডনের ক্যামব্রিজ থানায় মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এ ঘটনায় ইতিমধ্যেই জাকির […]