সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

তৃণমূলের বিদ্রোহ-ভাঙন ঠেকাতে দলে বড় পরিবর্তন আনলেন মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর নজিরবিহীন অভ্যন্তরীণ বিদ্রোহ ও চরম ভাঙনের মুখে পড়েছে টানা তিনবার রাজ্য শাসন করা দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি)। নির্বাচনের এই ঐতিহাসিক ভরাডুবির পর দলের ভেতরের ক্ষোভ এখন প্রকাশ্য কোন্দলে রূপ নিয়েছে। উদ্ভূত এই নজিরবিহীন সংকট সামাল দিতে এবং দলে নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় […]

ঢাকার সন্তান রবিনের ৩০ বিলিয়ন ডলারের মেগা এআই প্রজেক্ট ভারতে

বাংলাদেশে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার উদ্যোক্তা রবিন খুদা আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায়। তার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি এয়ারট্রাঙ্ক (AirTrunk) আগামী ২০৩০ সালের মধ্যে ভারতে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। এই বিনিয়োগের মাধ্যমে দেশটিতে ৫ গিগাওয়াটেরও বেশি ডেটা সেন্টার সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ভারতের দ্রুত সম্প্রসারিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) […]

রাষ্ট্রপতির কাছ থেকে পরিচয়পত্র নিলেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালনের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছ থেকে ‘লেটারস অব ক্রিডেন্স’ (পরিচয়পত্র) গ্রহণ করেন। শুক্রবার (৫ জুন) রাতে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হাইকমিশনের […]

অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট

পশ্চিমবঙ্গের বনগাঁর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আয়োজক তনয় শাস্ত্রীর মধ্যে শুরু হওয়া আইনি বিরোধ নতুন মোড় নিয়েছে। অভিযোগকারী তনয় শাস্ত্রীর আবেদনের ভিত্তিতে বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জুন বনগাঁ আদালতে চার্জশিট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অভিযোগ, এ […]

মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ:ডোনাল্ড ট্রাম্প

ইরানের হামলায় কোনও মার্কিন সেনা নিহত হলে দেশটির সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের কথা বিবেচনা করবেন বলে ব্যক্তিগতভাবে নিজের উপদেষ্টাদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে একান্ত […]

ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে এফআইআর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এ মন্তব্যের জেরে তার বিরুদ্ধে ভারতের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় এ অভিযোগ দায়ের […]

বেলুচিস্তানে পাকিস্তানের একাধিক সেনা অভিযানে নিহত ১৭

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গোয়েন্দা তথ্যভিত্তিক একাধিক বিশেষ অভিযানে অন্তত ১৭ জন ‘জঙ্গি’ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (২ জুন) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ মে বেলুচিস্তানের কোয়েটায় একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ হামলার ঘটনার পর বিভিন্ন এলাকায় এই চিরুনি অভিযান […]

জাতিসংঘে প্রথম ভাষণ ড. খলিলুর রহমান: বৈশ্বিক সংকটে ৬ কর্মস্তম্ভের ঘোষণা

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর বিশ্বমঞ্চে নিজের প্রথম নীতি-নির্ধারণী ভাষণ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ওই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, মানবাধিকার রক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে ছয়টি কর্মস্তম্ভভিত্তিক (Six-pillar Framework) একটি মহাপরিকল্পনা ঘোষণা করেন। বক্তব্যের শুরুতেই বিশ্বসংস্থার […]

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আশাবাদী বাংলাদেশে খলিলুর রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) পদে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভোট শেষে জানা যাবে আগামী অধিবেশনের সভাপতির দায়িত্ব কার হাতে যাচ্ছে। প্রচলিত আঞ্চলিক আবর্তন পদ্ধতি অনুযায়ী, এবার সাধারণ পরিষদের […]

আইএলওর আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নাহিদা সোবহান এ দায়িত্ব পালন করবেন। গত ১ জুন অনুষ্ঠিত নির্বাচনে আইএলওর ১৮৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশের পক্ষে সমর্থন জানান। সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুয়ান কাস্টিলো। অন্য দুই […]