জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত ৬ বাংলাদেশিকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান

ইউরো বাংলা ডেস্ক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বশান্তি রক্ষায় দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারানো বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মাননা ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেওয়া হচ্ছে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পদক প্রদান করা হবে। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব […]
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ইউরো বাংলা ডেস্ক পম্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) আক্রান্ত কর্মীদের দেখতে গেলে হামলার শিকার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হামলার পর হাসপাতালে ভর্তি হন। এতে দেশজুড়ে নিন্দা জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহিৃত করা হয়েছে। এতে প্রথমে চারজন ও পরে তাঁদের মধ্যে থেকে আরো একজনকে […]
জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে লিগ্যাল নোটিশ

জুলাই আন্দোলন সংক্রান্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ওএইচসিএইচআর) প্রকাশিত প্রতিবেদনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও একপাক্ষিক’ দাবি করে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে একটি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের বিখ্যাত আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ডটি স্ট্রিট চেম্বার্স’ এই নোটিশটি পাঠিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন ডটি স্ট্রিট চেম্বার্সের খ্যাতনামা আইনজীবী […]
ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। তার স্বামী অত্যন্ত বিরল এক ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকতে এবং তাকে সমর্থন জোগাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, শুক্রবার ওভাল অফিসে এক বৈঠকে গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার এই সিদ্ধান্তের […]
মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সদ্য গঠিত নতুন সরকার একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। সব সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার পর এবার রাজ্যের প্রতিটি অনুমোদিত মাদ্রাসাতেও এই নিয়ম সম্প্রসারিত করলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সব মাদ্রাসার দৈনিক কার্যসূচিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে […]
দুই বছরেও মায়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিচার হয়নি

সহিংসতা থেকে বেঁচে যাওয়ার পরে এখনও নিজ বাড়িতে ফিরতে পারছেন না মায়ানমারের অনেক মানুষ। দেশটির রাখাইন রাজ্যে আরাকান আর্মি শত শত রোহিঙ্গা মুসলিমকে হত্যা ও আহত করেছে, তাদের গ্রাম পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার দুই বছর কেটে গেছে। তারপরেও বেঁচে যাওয়া ব্যক্তিরা বাড়ি নিজ ফিরতে পারছেন না। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। […]
ডোনাল্ড লুর‘সাইফার’ বার্তায় পড়েছিল পাকিস্তানে ইমরান খানের সরকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতি এবং দেশটির রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের পেছনে অনুঘটক হিসেবে কাজ করা সেই বহুল আলোচিত ও গোপন কূটনৈতিক তারবার্তা বা ‘সাইফার’ (Cipher)-এর পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ পেয়েছে। ২০২২ সালের ৭ মার্চ ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মজিদ খান এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-এর মধ্যকার একটি অত্যন্ত গোপনীয় মধ্যাহ্নভোজ বৈঠকের বিবরণী […]
ঝড়ের আগের শান্ত পরিবেশ : ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে উদ্দেশ করে দেওয়া এক রহস্যময় বার্তায় তিনি বলেছেন, ‘এটি ছিল ঝড়ের আগের শান্ত পরিবেশ।’ তার এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে […]
বাংলাদেশি মুসলমানদের মন্তব্যে পশ্চিমবঙ্গের মুসলমানরা বিপদে পড়ে:তৃণমূল বিধায়ক মতিন মুহাম্মদ

পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা “বিপজ্জনক” বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক আব্দুল মতিন মুহাম্মদ। তার এই মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক। তারা এমন কিছু করে, যার খেসারত এ রাজ্যের বাঙালি মুসলমানদের দিতে হয়।” […]
বন্দর-বিমানঘাঁটিতে মার্কিন প্রবেশাধিকার: চীন-ভারতকে কী উদ্বেগে ফেলবে?

বাংলাদেশের সমুদ্রবন্দর ও বিমানঘাঁটি মার্কিন সামরিক ব্যবহারের জন্য উন্মুক্ত করার সম্ভাব্য আলোচনা ঘিরে নতুন করে ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশ শুরু হয়েছে। ইউক্রেনভিত্তিক সামরিক সংবাদমাধ্যম militarnyi.com–এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য বাণিজ্য ও প্রতিরক্ষা সমঝোতা ওয়াশিংটনের আঞ্চলিক কৌশলে ঢাকার গুরুত্ব আরও বাড়িয়ে তুলতে পারে। প্রতিবেদনটিতে বলা হয়, “Agreement on Reciprocal Trade (ART)” নামে […]