তিন বছরের বেশি সময় কোমায় থাকার পর থাই রাজকুমারী বজ্রকিতিয়ভার মৃত্যু

তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়ভা নরেন্দ্র দেব্যবতী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে থাই রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরদের ব্যায়াম করানোর সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান রাজকুমারী বজ্রকিতিয়ভা। পরে চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে তীব্র অনিয়মিত […]
ট্রাম্পের ‘মূল্যস্ফীতি প্রীতি’ মন্তব্যে তোলপাড়

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের জেরে মার্কিন অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে উঠেছে। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে গত তিন বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছেন, ‘আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি’। ইউএস ব্যুরো […]
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে নিহত ১৬

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে বিক্ষোভকারীদের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নির্বিচার গুলিবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৭ জন। আজ বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর পুরো পাকিস্তান অধিকৃত কাশ্মীর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা […]
আজাদ কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহী সবাই নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় সেনাবাহিনীর একটি পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সামরিক বাহিনীর কর্মকর্তা ও ক্রুসহ সমস্ত আরোহী নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এবং স্থানীয় গণমাধ্যম ডন-এর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, রাশিয়ার তৈরি ‘এমআই-১৭’ মডেলের সামরিক পরিবহন হেলিকপ্টারটি […]
নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত আজাদ কাশ্মীর: নিহত অন্তত ৩০ জন

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের রাওয়ালকোটে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার-বিরোধী বিক্ষোভকারীদের দফায় দফায় তীব্র সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো অঞ্চল। আন্দোলন দমনে প্রশাসনের ব্যাপক লাঠিচার্জ ও গুলিবর্ষণে বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন। গত কয়েকদিনের এই সংঘাত-সহিংসতায় ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। তবে সরকারি […]
যুদ্ধবিরতিতে কেমন আছেন মার্কিন সেনারা?

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান শুরুর প্রায় ১৪ সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যা পূর্ণমাত্রার যুদ্ধও নয়, আবার পুরোপুরি শান্তিও নয়। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনারা নিয়মিত উত্তেজনার মধ্যে দায়িত্ব পালন করছেন। কেউ কেউ যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পরও দায়িত্বে […]
ডলারের বিপরীতে ৫১ পিপস বাড়ল চীনা ইউয়ান

মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। আজ মঙ্গলবার চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থার (সিএফইটিএস) দেওয়া তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে চীনা মুদ্রার মান ৫১ পিপস বেড়ে ৬ দশমিক ৮১৪৭ ইউয়ানে দাঁড়িয়েছে। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্যের (Central Parity Rate) তুলনায় ইউয়ান সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। সংশ্লিষ্ট […]
রাজনীতি থেকে অবসরের ভাবনা খারিজ: জনগণের দুর্দিনে বিশ্রামে যেতে পারি না শেখ হাসিনা

রাজনীতি থেকে অবসরের জল্পনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর একটা সময়ে অবসরের কথা ভাবলেও, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা থেকে সরে এসেছেন তিনি। দেশের মানুষের পাশে দাঁড়াতে এবং দলের নেতাকর্মীদের এই সংকটে নেতৃত্ব দিতে রাজনীতিতে সক্রিয় থাকার ও খুব দ্রুত দেশে […]
বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে স্থাপিত আটককেন্দ্র থেকে এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৮০০ জন ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া আরও ৮৩৬ জন নিজ দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। রবিবার বিজেপির একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। […]
‘ধন্যবাদ, ডার্লিং’ বলে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেস-এর একটি সাক্ষাৎকার মাঝপথে বর্জন করে বেরিয়ে গেছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার জালিয়াতির অভিযোগের পক্ষে প্রমাণ চাওয়াকে কেন্দ্র করে সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি সাক্ষাৎকার ত্যাগ করেন। সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ পুনর্ব্যক্ত করেন এবং দাবি করেন […]