সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিশ্ব পরিস্থিতি বদলালেও বাংলাদেশের পাশে থাকবে চীন: ইয়াও ওয়েন

বিশ্ব পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার থেকে চীন কখনো সরে আসবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, ভালো প্রতিবেশী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট […]

চীনা উদ্যোগে গঠিত এআই জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’ (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক দেশ হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওয়াইকো হলো বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে চীনের নেতৃত্বে গঠিত একটি আন্তর্জাতিক জোট […]

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় তুর্কি টেক্সটাইল জায়ান্ট ‘সানকো’

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে প্রায় ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল কোম্পানি ‘সানকো’। তারা মীরসরাই শিল্পাঞ্চলে এই বিনিয়োগের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করে সানকোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই বিনিয়োগ পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে […]

যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০% শুল্ক সুবিধা পাচ্ছে বাংলাদেশ: যেসব খাতে পড়বে প্রভাব

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য ও শুল্কনীতিতে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, ওয়াশিংটন ডিসির সময় ২৪ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে এই নতুন শুল্ক কাঠামো কার্যকর হয়েছে। ১৯৭৪ সালের মার্কিন ট্রেড অ্যাক্টের ‘সেকশন ৩০১’-এর আওতায় বিশ্বের ৮৬টি […]

ঝুঁকি জেনেও বাংলাদেশে ফিরব, আদালতে লড়ব: শেখ হাসিনা

কারাবাস কিংবা মৃত্যুদণ্ডের ঝুঁকি রয়েছে এমনটি জানা সত্ত্বেও বাংলাদেশে ফিরে এসে আদালতের মুখোমুখি হতে চান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজ-কে দেওয়া এক বিশেষ লিখিত সাক্ষাৎকারে এ ইচ্ছার কথা প্রকাশ করেছেন ৭৮ বছর বয়সী এই ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেত্রী। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশে ফিরে আসব এবং আদালতে […]

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হচ্ছে কাল

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল রোববার (১৯ জুলাই)। এ বছরের মহড়ায় উভয় দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করছেন। শনিবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী […]

রাজনীতির আড়ালে উগ্রবাদের ডালপালা ও ভবিষ্যতের নিরাপত্তা ঝুঁকি

গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছিল, তার সুযোগ নিয়ে উগ্রবাদী ও নিষিদ্ধ সংগঠনগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে কিনা তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ভেঙে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ বহু জঙ্গির পলায়ন এবং জামিনে বা অন্য উপায়ে বিতর্কিত ব্যক্তিদের মুক্তি পাওয়ার […]

জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে নিজেদের ইতিহাস আরও বেশি ভাগাভাগি করতে এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর গুলশান-২-এর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে মার্কিন দূতাবাস আয়োজিত ‘আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ কথা জানান। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার […]

‘ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ডিভোর্স হতে পারে না’

স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। জিএম সিরাজ বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী হতে […]

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক (টুরিস্ট) ভিসা চালুর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা […]