‘২০ জুন না হলে বাংলা ভারতের অংশ থাকত না’—পশ্চিমবঙ্গ দিবসে মোদির ঐতিহাসিক দাবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, ২০ জুন বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনের ঘটনাপ্রবাহের কারণেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে টিকে থাকতে পেরেছে। একই সঙ্গে তিনি বলেছেন, বিজেপি সরকারের অধীনে পশ্চিমবঙ্গ শৃঙ্খলমুক্ত হয়ে নতুন উন্নয়নের যাত্রা শুরু করেছে। শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইতিহাস ও রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ […]
হামে রেকর্ডসংখ্যক মৃত্যুর পরেও টিকাদানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী’র ‘সাফল্য’ দাবি

দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় সাতশ মানুষের মৃত্যুর খবরের মাঝেই সরকারের টিকাদান কর্মসূচিকে ‘উদযাপনযোগ্য সাফল্য’ হিসেবে দাবি করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। ‘‘বিগত সরকারের(অন্তর্বর্তীকালীন সরকার) গাফিলতি তো আছেই। তাদের গাফিলতির জন্যই তো ২০২৪-২৫-এর যে টিকার রাউন্ড পুরোপুরি মিস করা হয়েছে। এটার জন্য কোনো তদন্ত করার দরকার নেই।” রবিবার (২১ জুন) […]
হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ অস্বীকার পুলিশের

ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটকের প্রায় পাঁচ ঘণ্টা পর ইশতিয়াক আহম্মেদ প্রান্ত (২৮) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে এবং তিনি জেলা ছাত্রলীগের কর্মী ছিলেন। […]
লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে লন্ডনে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। গত শুক্রবার (১৯ জুন) লন্ডনের ক্যামব্রিজ থানায় মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এ ঘটনায় ইতিমধ্যেই জাকির […]
টানা দেড় মাস বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

টানা ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র গণবিক্ষোভ ও রাস্তা অবরোধের মুখে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। দীর্ঘ দেড় মাস ধরে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে আসছিল। শনিবার (২০ জুন) টেলিভিশনে দেওয়া এক জরুরি ভাষণে প্রেসিডেন্ট বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার সব পথ শেষ হয়ে যাওয়ার পর […]
কারাগার থেকে মুক্তি পেলেন ড. আবুল বারাকাত

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি লাভ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাত। গতকাল শনিবার (২০ জুন) তিনি কারাগার থেকে মুক্তি পান। ড. আবুল বারাকাতের পরিবার ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘ কারাবাসের কারণে তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। বর্তমানে তাঁকে প্রয়োজনীয় […]
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “এ বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী ও পরিবারকে তোষামোদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়। বরং দুনিয়ার বুকে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস […]
বাংলাদেশ-চীন ১৫-১৭টি চুক্তি সইয়ের সম্ভাবনা, সফরে গুরুত্ব পাচ্ছে তিস্তা প্রকল্প

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই রাষ্ট্রীয় সফরে বহুল আলোচিত ‘তিস্তা প্রকল্প’ নিয়েও দুই দেশের শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে রবিবার (২১ জুন) পররাষ্ট্র […]
মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে গড়া ইন্টার মায়ামি যেন আক্ষরিক অর্থেই এক চাঁদের হাট। এবার সেই চাঁদের হাটে যুক্ত হতে যাচ্ছে আরো একটি বড় নাম। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরোকে দলে ভেড়ানোর সব প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। নির্ভরযোগ্য দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এই তথ্য নিশ্চিত […]