ডকুমেন্টারির প্রতিবাদ করায় রাষ্ট্রপতির সামনে হামলার শিকার এনসিপি নেতা মাহিন সরকার

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রের (ডকুমেন্টারি) ভুলত্রুটির প্রতিবাদ করায় শারীরিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ গুরুতর অভিযোগ তোলেন। ফেসবুক পোস্টে মাহিন […]
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রদর্শিত জুলাই ডকুমেন্টারিকে কেন্দ্র করে তীব্র হট্টগোল

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রকে (ডকুমেন্টারি) কেন্দ্র করে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। প্রদর্শিত তথ্যচিত্রে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের ‘অসংগতি’ দেখে ক্ষোভে ফেটে পড়েন দর্শকসারিতে থাকা ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ। বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের […]
শিবির সভাপতির বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি: ছাত্রদল সম্পাদক নাছির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার (৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির লেখেন, “ছাত্রশিবির সভাপতির ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে […]
নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদীসহ ৬ নেতা গ্রেপ্তার

নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী এবং জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনের ছয় শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া অন্য নেতারা হলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল এবং হরিদাস […]
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উদ্বোধনের পর রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরের আনুষ্ঠানিক স্মৃতিফলক উন্মোচন করেন তিনি। ফলক উন্মোচনের পর নিহতদের স্মরণে সুরা ফাতিহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী কক্ষ ঘুরে দেখেন। […]