ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর (র) প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে সরকারের […]
মানিকগঞ্জে ছাত্রলীগ কর্মী শিহাব ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ শিকার, বিচার দাবি ছাত্রলীগের

মানিকগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী শিহাব হোসেনের মৃত্যুকে ‘নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড’ দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর […]
মুরগির বিষ্ঠা নিয়ে সংঘর্ষ: ফুলবাড়ীয়া জামায়াতের আমীরসহ ৩ জন কারাগারে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁওয়ে একটি খামারের মুরগির বিষ্ঠার ভাগাভাগি কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো জামায়াত নেতারা হলেন, ফুলবাড়ীয়া উপজেলা […]
যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭ শতাংশ

জিপিএ-৫ এ এবারও এগিয়ে মেয়েরা সারাদেশের সাথে একযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৬.২৭ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। ফলাফলের সার্বিক পরিসংখ্যানে জিপিএ-৫ প্রাপ্তিসহ পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। বোর্ড সূত্রে জানা […]
এসএসসি ও সমমানের ফল প্রকাশ: সারাদেশে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ বছর এসএসসি ও […]
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা অনেক সম্মান করি: ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর সম্মান প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক সম্মান করি। আমি বহুবার তাঁর বক্তব্য শুনেছি; তিনি মন থেকে কথা বলেন, যা আমি লক্ষ্য করেছি। তিনি জনগণের নেতা, আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের নেতা। আমার বিশ্বাস, যখন এই দুই নেতা […]
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের যৌথ প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত ১১ দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ ব্রিফিং […]
ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির আইনসহ প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা দাবি

আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ডিগ্রি কার্যকরসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর […]
৪০ কোটি হাতকে শ্রমে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন থাকলে আমাদের সব পরিকল্পনা বাস্তবায়নে আমরা সক্ষম হবো, ইনশাআল্লাহ। আমরা চাই দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মক্ষম শ্রমিকের হাতে রূপান্তর করতে। আমাদের কাজ করতে হবে, ফসলের উৎপাদন বাড়াতে হবে এবং শিল্পে বিপ্লব ঘটাতে হবে। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার […]
ফরহাদ মজহারের ‘মার্কিন সেফ হাউজ’ দাবির তোপ দাগলেন সমন্বয়ক রিফাত রশিদ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সমন্বয়কদের আশ্রয় দেওয়া ‘সেফ হাউজ’ মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে কলামিস্ট ফরহাদ মজহারের এমন দাবির তীব্র সমালোচনা করেছেন আন্দোলনটির অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ। ফরহাদ মজহারের দাবিকে ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্রতত্ত্ব’ হিসেবে আখ্যা দিয়ে কোনটি মার্কিন দূতাবাসের সেফ হাউজ ছিল, সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। […]