জুলাই এখনো শেষ হয়নি: ডা. শফিকুর রহমান

‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্থান পেলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা না থাকা প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রদর্শনীটি মূলতঃ কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং নির্যাতন তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান […]
তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

আঞ্চলিক উন্নয়ন এগিয়ে নিতে এবং দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদারে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, […]
ত্রাণ ও আলেমদের সঙ্গে মতবিনিময়ে রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় ব্যাপক সাজসজ্জা ও উৎসবেমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা […]
শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টায় মাদ্রাসা শিক্ষক আটক

যশোরের চৌগাছায় সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে হাফেজ নাজমুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নারায়নপুর কপোতাক্ষ নদের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক নাজমুল ইসলাম খুলনা […]
সৌদি জোট প্রত্যাহার ও সাম্রাজ্যবাদবিরোধী চুক্তির দাবিতে যশোরে এনডিএফ এর সমাবেশ

মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরবের সাথে যৌথ সামরিক জোট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তির নামে দাসত্বমূলক চুক্তি এবং বন্দর ইজারা বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে যশোর জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শহরের পাইপপট্টি কার্যালয় থেকে একটি বিক্ষোভ […]
খাবার টেবিলেও ঘুসের টাকা লেনদেন, গোপন ক্যামেরায় ভিডিও ফাঁস

ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসে খাবার খাওয়ার সময় টেবিলে বসেই ঘুসের টাকা লেনদেনের এক চাঞ্চল্যকর চিত্র গোপন ক্যামেরায় ধরা পড়েছে। সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায়ের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাঝে প্রকাশ পাওয়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জমির দলিল নিবন্ধন, নকল উত্তোলন […]
উত্তরা গণভবনে মন্ত্রী-হুইপের পথসভা থেকে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদকনাটোরের উত্তরা গণভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সংসদীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ তানিম (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেল তিনটার দিকে উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আটক তানিম নাটোর শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে। পুলিশ ও স্থানীয় […]
শেখ হাসিনাকে স্পেস দেওয়া ভারতের চরম ঔদ্ধত্য: এনসিপি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে বাংলাদেশের জাতীয় মর্যাদার প্রতি ভারতের ‘চরম অসম্মান’ ও ‘ঔদ্ধত্য’ বলে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে এমন সুযোগ দেওয়ার মাধ্যমে নয়া দিল্লি প্রমাণ করেছে যে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, বরং তাদের ‘তাবেদার’ আওয়ামী লীগের […]
সিলেট-ঢাকা মহাসড়কে বাউল শিল্পী পেহেলি ভৈরবীসহ নিহতের সংখ্যা বেড়ে ৯

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের এই সংখ্যা বৃদ্ধি পায়। দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রখ্যাত বাউল শিল্পী পেহেলি ভৈরবীও প্রাণ হারিয়েছেন। ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী শিশু ফাইজা এবং তিতন […]
প্রকৃতি সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকৃতিকে অবিকৃত ও সংরক্ষণ করেই পর্যটন শিল্পের টেকসই বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কক্সবাজারের সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দর এবং লুকায়িত প্রাকৃতিক সম্ভাবনা কাজে লাগিয়ে এক বিশাল রাজস্ব আহরণ করে আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক বাংলাদেশ বিনির্মাণই সরকারের মূল লক্ষ্য। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সম্মেলন কক্ষে […]