মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না করলে দেশ এখনো পাকিস্তান থাকত: স্পিকার

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু না করলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেন, ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি ১৯৭১ সালে পাক বাহিনীর গণহত্যার প্রতিবাদে প্রতিরোধ যুদ্ধ শুরু না করত, তাহলে এই দেশ এখনো পাকিস্তান থাকত।’ শনিবার […]

যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আ.লীগ নেতার মৃত্যু

যশোরের কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বেগমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর বিএনপি-জামায়াত ও শিবিরের বর্বরোচিত মব (উচ্ছৃঙ্খল জনতা) সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন। স্থানীয় বেগমপুর বাজারে তাঁর ওপর নির্মম হামলার পর আত্মরক্ষার্থে পালিয়ে বাড়ি যাওয়ার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে পুরো […]

ঢামেক দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে ঢামেক ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে তিনি এই উৎসবের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি […]

জামালপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর

জামালপুরের ইসলামপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার থানার মোড় এলাকায় অবস্থিত জেলা […]

মোদি বিরোধী আন্দোলনের সময় হেফাজতের চক্রান্ত ফাঁস করা যুবককে হত্যা

​মেয়ের সামনেই আওয়ামী লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে নৃশংস খুন​চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মেয়ের সামনে নুরুল আজিম প্রকাশ আজম (৪২) নামে এক দর্জিকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফার অদূরে একটি বিলে এই ঘটনা ঘটে। ​স্থানীয় ও স্বজনদের অভিযোগ, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির […]

যশোরে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে তরুণ আটক

চাপাতি ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ যশোরে উগ্রবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় তাহসীনের ঘর তল্লাশি […]

তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে চায়: জামায়াত আমীর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দেওয়া অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেশের মানুষ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দেশের চলমান বন্যা […]

ডিসেম্বরেই দলবল নিয়ে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা

সংক্ষিপ্ত সার বাংলাদেশে মৃত্যুদণ্ডের মুখোমুখি এবং দল নিষিদ্ধ হওয়ার পর, ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন যে তিনি এবং তাঁর দলের জ্যেষ্ঠ সহকর্মীরা আগামী ডিসেম্বরের দিকে ভারত থেকে নির্বাসন কাটিয়ে দেশে ফেরার এবং আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। দক্ষিণ এশিয়ার এই দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী নেত্রী বলেছেন, তিনি এবং তাঁর দল আওয়ামী লীগের সদস্যরা স্বেচ্ছায় সেই […]

ডিসেম্বরেই নেতাকর্মীদের নিয়ে দেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী ডিসেম্বরেই দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশে ফেরার এবং আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন ভারতে নির্বাসিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তবে দেশে ফিরলে তিনি গ্রেফতার বা এমনকি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে, শেখ হাসিনার এই […]

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে মন্ত্রীর ‘উন্মুক্ত’ ঘোষণার ২৪ ঘণ্টাতেই মন্ত্রণালয়ের সতর্কতা: বিভ্রান্তিতে প্রবাসীকামীরা

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়া নিয়ে সরকারের শীর্ষ পর্যায় ও মন্ত্রণালয়ের মধ্যে চরম সমন্বয়হীনতা প্রকাশ পেয়েছে। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে মন্ত্রী আকস্মিকভাবে ঘোষণা দেন, আগের দিন সোমবার থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে গেছে। কিন্তু এই বক্তব্যের ২৪ ঘণ্টা পার হতে না হতেই বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট জানিয়েছে মালয়েশিয়ার […]