হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জামায়াত আমিরের

চট্টগ্রাম নগরীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো হামলাকারীদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এই ঘটনায় অপরাধীদের কঠিন শাস্তি হবে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে […]
তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের

ব্যক্তিগত জীবনের কঠিন সংগ্রাম, দীর্ঘ ধৈর্য ও নানা প্রতিকূলতা পেরিয়ে আজকের অবস্থানে আসার স্মৃতিচারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তরুণ ও সম্ভাবনাময় নতুন উদ্যোক্তাদের আশ্বস্ত করে তিনি বলেছেন, নতুন কিছু করার পথটি অত্যন্ত কঠিন হলেও যেকোনো মূল্যে সরকার তাদের পাশে থাকবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে সহযোগিতা করবে। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব […]
নকলে বাঁধা পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষ: অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্র ভাঙচুর, হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রায় ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় শিক্ষকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। গত শনিবার (১১ জুলাই) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় […]
দেশ পুনর্গঠনে কোনো বাধা মেনে নেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ পুনর্গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কোনো বাধা মেনে নেবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার কাজে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ডধারী নারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই […]
বন্যার পানিতে ডুবল কবরস্থান, ভেলায় ভাসিয়ে পাহাড়ে দাফন অটোরিকশাচালকের লাশ

চারদিকে থই থই করছে বন্যার পানি। ঘর-বাড়ি, উঠান থেকে শুরু করে পারিবারিক কবরস্থান—সবই এখন পানির নিচে। এই চরম বাস্তবতার মধ্যে এক ব্যক্তির মরদেহ ভেলায় ভাসিয়ে প্রায় ৩০০ মিটার দূরে নিয়ে যাওয়া হলো। এরপর একটি অটোরিকশায় করে দুই কিলোমিটার দূরের এক পাহাড়ি এলাকায় নিয়ে সম্পন্ন করা হলো দাফন। গত শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জনার […]
টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের ৭ জেলা বন্যা কবলিত: মৃত্যু ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লক্ষাধিক মানুষ

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাতটি জেলার ৫৮টি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। এতে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩9 জন। রবিবার (১২ জুলাই) দুপুর সাড়ে […]
ঢাকার দুই মেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ও দক্ষিণ সিটির মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (১২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে দুটি প্রকল্প বাস্তবায়ন […]
‘জাতীয় নাগরিক পার্টি’র নামের মধ্যে স্বৈরাচারী মনোভাব রয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

রাজনৈতিক দলের নামের সাথে ‘জাতীয়’ শব্দটির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন, ‘জাতীয় নাগরিক পার্টি’র এই নামকরণের মধ্যে একটি স্বৈরাচারী মনস্তত্ত্ব ও মনোভাব রয়েছে। প্রতিমন্ত্রী নুর বলেন, জাতীয় মানে কি সর্বজনীন বিষয়। আমাদের জাতীয় ফল কাঁঠাল, সবাই কাঁঠালকে জাতীয় ফল হিসেবে স্বীকৃতি […]
আগামী ১০০ বছরেও দেশে আর গণঅভ্যুত্থান হবে না : রুমিন ফারহানা

বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণঅভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষের যে স্বপ্ন ছিল, তার জন্য শেষবারের মতো মানুষ জীবন বাজি রেখেছিল। কিন্তু পরে যখন দেখা গেল এটি কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, দেশে উগ্রবাদের নতুন উত্থান এবং অদ্ভুতভাবে কিছু লোকের […]
পরকীয়া করতে গিয়ে স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন যুব জামায়াত নেতা ফিরোজ শাহ্

সাতক্ষীরায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুব জামায়াত নেতা মোহাম্মদ ফিরোজ শাহ্কে দলীয় পদ ও সাংগঠনিক সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ নম্বর বল্লী ইউনিয়ন শাখার আমীর মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। অব্যাহতিপ্রাপ্ত মোহাম্মদ ফিরোজ শাহ জামায়াতে ইসলামীর যুব ও […]