মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চায়নিজ ইকোনমিক জোনে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি: চীনা রাষ্ট্রদূত

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়নিজ ইকোনমিক অ্যান্ড INDUSTRIAL জোনে ৩০টিরও বেশি চীনা কোম্পানি প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সফলতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা […]

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামের এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে নন্দীগ্রাম উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাকী বিল্লাহ নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপার হিসেবে কর্মরত আছেন। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা একজন শারীরিক প্রতিবন্ধী […]

নজরুল শুধু অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস’—প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু অতীত ইতিহাসের অংশ নন, তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এবং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী […]

যশোরে ছাত্রলীগ নেতা রাব্বী হাসান আটক

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসানকে (২৬) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের হাবুল্যা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে রাব্বী হাসানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ […]

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করেন। আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ […]

‘৫০ টাকায় জুলাইযোদ্ধা সার্টিফিকেট!’ উমামা ফাতেমার রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। রহস্যময়, রূপক ও তীব্র ব্যঙ্গাত্মক ভাষায় দেওয়া ওই পোস্টে তিনি ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার কথা উল্লেখ করেছেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা সমীকরণ ও চুলচেরা বিশ্লেষণ। বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে […]

গাঢ় নীল ও হালকা জলপাই পোশাকে মাঠে ফিরল বাংলাদেশ পুলিশ

আবারও পরিবর্তন এলো বাংলাদেশ পুলিশের পোশাকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংস্কারের অংশ হিসেবে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত বদলে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। আজ বুধবার (১ জুলাই) থেকে মাঠপর্যায়ে নতুন এই পোশাকের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়েছে। আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে […]

সংসদে সুযোগ না পেলে জনগণের কাছেই যাব: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে প্রণীত সংস্কার সনদের ভিত্তিতে জনগণ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি। তিনি বলেন, সংবিধান সংশোধন নয়, জনগণের ম্যান্ডেট অনুযায়ী সংস্কারই প্রয়োজন। সংসদে সে সুযোগ না পেলে জনগণের কাছেই যাবেন এবং আন্দোলন অব্যাহত রাখবেন। […]

ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়, আরও কঠোর শাস্তি হওয়া উচিত: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হাসানুল হক ইনু ছিলেন শেখ হাসিনার অন্যতম সহযোগী। তার ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তি হওয়া উচিত বলে তিনি প্রত্যাশা করেন। বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। […]

জবি কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে আটকে রেখে নির্যাতন ও ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) আটকে রেখে রাতভর বর্বর নির্যাতন, টাকা আদায় এবং পরবর্তীতে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১২টার দিকে ওয়ারী থানার ১৫ নম্বর নারিন্দা […]