মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ডিবি হেফাজতে মৃত্যু ও তুরাগ নদ থেকে ৩ মরদেহ উদ্ধার: গভীর উদ্বেগ এইচআরএসএস-এর

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং ঢাকার তুরাগ নদ থেকে মাত্র তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সোমবার (২৯ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এই উভয় ঘটনাই জনমনে নিরাপত্তা, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে গুরুতর ও মৌলিক […]

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট পাস: কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল

জাতীয় সংসদে পাস হলো ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে এই বাজেট পাস করা হয়। আগামী বুধবার (১ জুলাই) থেকে নতুন এই বাজেট দেশজুড়ে কার্যকর হতে যাচ্ছে। নতুন অর্থবছরের এই বাজেটে সাধারণ মানুষের স্বস্তি, কর কাঠামো সংস্কার এবং […]

আইনজীবীর কলার ব্যান্ড পরে সংসদে রুমিন ফারহানা

জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিতর্কের পাশাপাশি আকর্ষণীয় আলোচনার বিষয় হয়ে উঠেছিল সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পোশাক পরিধান। নানা ইস্যুর ফাঁকে বেশ কিছুক্ষন সংসদ সদস্য রুমিন ফারহানার পোশাক নিয়ে আলোচনা হয়। কারণ তিনি আইনজীবীর ব্যবহৃত বিশেষ কোলার ব্যান্ড পরে সংসদ অধিবেশনে অংশ নেন। বক্তব্য দেওয়ার শুরুতেই তিনি […]

এমপি হওয়ার পর এই জীবনটা একদিনও উপভোগ করতে পারিনি: মিতু

সংসদ সদস্য (এমপি) হওয়ার পর নিজের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা ও মানসিক শান্তি হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন এনসিপি নেত্রী ও মহিলা সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা মিতু। তিনি জানিয়েছেন, দেশের ও মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি নিজের অজান্তেই এক ভিন্ন জীবনে প্রবেশ করেছেন, যা তার আগের সুন্দর ও হাসিখুশি জীবনকে কেড়ে নিয়েছে। রবিবার (২৮ […]

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রতি বর্ষা মৌসুমে দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত জানিয়েও গাছ লাগাতে হবে। জীবদ্দশায় প্রতিবছর একটি করে গাছ লাগাতে হবে সবাইকে। বর্তমানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আগে বর্ষাকাল লম্বা সময় ধরে থাকলেও সেটা এখন আর থাকছে না। সোমবার (২৯ জুন) […]

তুরাগ ট্রাজেডি: মারধরের পরে পাড়ে উঠতে গেলে আঘাত, নদীতে সলিল সমাধি ঘটে তিন জনের

তুরাগ নদ থেকে গত দুই দিনে তিন তরুণের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী চরম উত্তেজনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী ও যুবলীগ নেতার বক্তব্য এটিকে পুলিশ এবং প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের পরিকল্পিত হামলা ও যৌথ অভিযানের মুখে পড়ে সলিলসমাধির ঘটনা বলে দাবি করছে; অন্যদিকে পুলিশ প্রশাসন পুরো বিষয়টিকে ‘দুর্ঘটনা’ ও ‘গুজব’ বলে […]

যশোরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষ

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ধর্মপুর দারুছ সুন্নাহ আলিম মাদ্রাসায় পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষের মারমুখী অবস্থান ও চরম উত্তেজনার মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ […]

আ.লীগের আমলের চেয়ে বিএনপির আমলে আরও বেশি মার খেয়েছি: এনসিপি নেতা

ঢাকার দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কোতোয়ালী থানার প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এসআই জহিরুর ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে […]

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ তিন সদস্যের প্রতিনিধিদল। রবিবার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যামান […]

তুরাগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে হত্যার অভিযোগ সাবেক সভাপতি রিপনের

রাজধানীর তুরাগ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে নির্যাতন ও হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। একই সাথে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। শনিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, তুরাগ নদী থেকে […]