বুধবার, ২১ অক্টোবর ২০২৬

পদ্মা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গোলাগুলিতে বিএনপি কর্মী নিহত

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মঞ্জু শেখ (৩২) নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার ভাঁড়ারা ও চরতারাপুর ইউনিয়নের মধ্যবর্তী জোতকাকুরিয়া কলাবাগান চর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। […]

রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী

সামনে রোহিঙ্গা সংকটের সমাধানের পথ খুলবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর বিষয়ে প্রেস ব্রিফিংয়ের সময় এ কথা জানান তিনি। সংবাদ ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান বলেন, ‘রোহিঙ্গা প্রসঙ্গে চীন আমাদের বলেছে যে তারা বাংলাদেশ এবং মায়ানমার দুই পক্ষকে সাহায্য করবে, যাতে দ্রুততার সঙ্গে এই সমস্যাটা […]

ইসলামী আন্দোলনের আমীর পুনরায় চরমোনাই পীর, মহাসচিব গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবারও সর্বসম্মতিক্রমে আমির নির্বাচিত হয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরের একটি অভিজাত হোটেলে দলের মজলিশে শূরার বিশেষ অধিবেশন শেষে আমিরে শরীয়ত মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আনুষ্ঠানিকভাবে এই […]

কারাগারে সাতকানিয়া যুবলীগ নেতার মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ

ফরিদপুরে ডিবি হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম (৪০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা ছিলেন। কারা কর্তৃপক্ষ ও পুলিশ এটিকে স্বাভাবিক বা অসুস্থতাজনিত মৃত্যু দাবি করলেও, আওয়ামী লীগ ও নিহতের পরিবারের […]

রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু […]

গ্রীষ্মকালীন দাভোস শেষে হাই-স্পিড ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর দেড়টায় হাই-স্পিড ট্রেনে তারা দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলন-এ অংশ নেন। চীনের দালিয়ান আন্তর্জাতিক […]

রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক নারী সংগঠন প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড।  আজ মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাতে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টার শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া […]

আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে (২৩ জুন) পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয়। ভাষা আন্দোলন, স্বাধিকার সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী এই দলটির গৌরবোজ্জ্বল ইতিহাস […]

জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান তার ব্যক্তিগত বেসরকারি (প্রাইভেট) পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের পর তাকে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান একটি সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে দিল্লি যান। সেখানে তাকে ইমিগ্রেশনের বাধার মুখে পড়তে হয়। […]

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছয় জেলায় সেনা মোতায়েন, ঢাকায় মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই সেনা মোতায়েন কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও […]