কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১১টায় তিনি এই খনন কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে, সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী […]
কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই

যশোরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সর্বস্তরের মানুষের ঢল বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর (বিএলএফ) প্রধান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর নায়ক, তুখোড় ছাত্রনেতা ও প্রবীণ রাজনীতিবিদ আলী হোসেন মনি আর নেই। শুক্রবার ভোর সাড়ে ছয়টায় ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না […]
পাঁচ ইসলামী ব্যাংকের সংকট নিরসনে দ্রুত সিদ্ধান্ত, আশ্বাস গভর্নরের

দেশের পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের সংকট নিরসনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, এসব ব্যাংকের পাশাপাশি আরও কয়েকটি ব্যাংকেও কিছু সমস্যা রয়েছে, যা বাংলাদেশ ব্যাংক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের […]
জামায়াতের দাবি: প্রস্তাবিত বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণনির্ভর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট এবং ঋণনির্ভর বাজেট বলে মন্তব্য করেছে। দলটির দাবি, এ বাজেট বাস্তবায়নে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং এটি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলতে পারে। শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব […]
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক (টুরিস্ট) ভিসা চালুর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা […]
বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী স্থলপথে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার (১২ জুন) বাংলাদেশে এসেছেন । তাঁর এই আগমনকে কেন্দ্র করে দেশের সীমান্ত অঞ্চল ও যাতায়াতের রুটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদীও। সংশ্লিষ্ট সরকারি ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ […]
বৃহত্তর যশোরের মুজিব বাহিনী প্রধান ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই

বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর (বিএলএফ) প্রধান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর নায়ক ও প্রবীণ রাজনীতিবিদ আলী হোসেন মনি আর নেই। আজ শুক্রবার (১২ জুন) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছরেরও বেশি। […]
খুঁটিতে বেঁধে স্ত্রীর সামনেই যুবলীগ নেতাকে হত্যা, মুখে প্রস্রাব!

মৃত্যুর আগে যন্ত্রণায় ছটফট করতে করতে একটুখানি পানির জন্য আকুতি জানিয়েছিলেন যুবলীগ নেতা জুয়েল রানা (৪০)। কিন্তু নির্মমতার চরম সীমা ছাড়িয়ে খুনিরা তাকে পানি তো দেয়ইনি, উল্টো মুখে প্রস্রাব করে দিয়েছে বিএনপি নেতার ছেলে। আর চোখের সামনে স্বামীকে বাঁচাতে খুনিদের পা ধরেও শেষ রক্ষা করতে পারেননি স্ত্রী মায়া খাতুন। নির্দয় ও অমানবিক ভাবে পিটিয়ে ও […]
আকাশচুম্বী ব্যয় ও সীমিত আয়ের যাঁতাকল: ঋণের ফাঁদে পিষ্ট দেশের নিম্ন ও মধ্যবিত্ত

জীবনযাত্রার ‘বিরতিহীন’ ব্যয় বৃদ্ধি, সীমিত আয় এবং সঞ্চয়ের অভাব এই তিনের যাঁতাকলে পড়ে দেশের নিম্ন ও মধ্যবিত্তের একটি বিশাল অংশ ক্রমেই ভয়াবহ ঋণের ফাঁদে আটকে পড়ছে। পরিবারের কোনো সদস্যের আকস্মিক অসুস্থতা, সন্তানের পড়াশোনা কিংবা সামাজিক মর্যাদা রক্ষার্থে বিয়ের মতো জরুরি খরচ মেটাতে গিয়ে সম্পদ হারাচ্ছেন অনেকেই। অতিরিক্ত খরচের চাপ সামলাতে কেউ শেষ সম্বল জমি বিক্রি […]
খাগড়াছড়িতে আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

খাগড়াছড়ির গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার (১০ জুন) রাতে গুইমারার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় পৃথক দুটি স্থানে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন,গুইমারার হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বড়পিলাক ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, ওর্য়াড যুবদলের […]