ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে জ্বালানি খাতই মূল চালিকাশক্তি : প্রতিমন্ত্রী অমিত

বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দেশের শিল্পায়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে জ্বালানি ও খনিজসম্পদ খাতই হবে মূল চালিকাশক্তি। বুধবার (২০ মে) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কামতা-২ নম্বর কূপের স্পাড-ইন কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা […]
‘আওয়ামী লীগ ফেরেনি, তারা ছিলই; মাহফুজ আলমের স্ট্যাটাসের জবাবে আসিফ নজরুল

জুলাই অভ্যুত্থানের মুখে পতনের পর আওয়ামী লীগের রাজনীতিতে ‘ফিরে আসা’ বা ‘ব্যাক করা’ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই উপদেষ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অভিনব ও তাত্ত্বিক বিতর্ক তৈরি হয়েছে। সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও উপদেষ্টা মাহফুজ আলম যখন মনে করছেন আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ‘ফিরে এসেছে’, তখন তার এই বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়ে সাবেক […]
পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে বিএনপি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সবার জন্য পানির সুব্যবস্থা নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করতে ছাতা প্রকল্পের আওতায় পদ্মা ব্যারেজের পাশাপাশি বিএনপি তিস্তা ব্যারেজ নিয়েও কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে তিনি দেশের ক্রমবর্ধমান ভূমিকম্পের ঝুঁকির সাথে খাল ও নদী খননের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার নিয়ে […]
দেশে টিকা ঘাটতির বিষয়ে ইউনূস সরকারকে ৬ বার চিঠি দিয়েছিল ইউনিসেফ

দেশে টিকার ঘাটতি এবং এর ফলে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কয়েকবার সতর্ক করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ। সংস্থাটি বলছে, ইউনুস সরকারের আমলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে পাঁচ থেকে ছয়টি চিঠি দিয়ে এই সম্ভাব্য টিকা সংকটের কথা জানানো হয়েছিল। বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ […]
নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, নিরাপত্তা জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপরও নির্ভর করে। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনও বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুই […]
পুলিশের সঙ্গে বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারায় যুক্ত: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অর্থ ভাগ-বাটোয়ারা এবং সুবিধা আদায়ের অভিযোগ প্রায় গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়। এ অভিযোগগুলোর মধ্যে চাঁদাবাজি, মামলার রফাদফা এবং সরকারি ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম অন্যতম।’ সাম্প্রতিক এক আলোচনায় পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের টাকা ভাগ-বাটোয়ারা ও মামলা বাণিজ্যসংক্রান্ত এমন তথ্য তুলে […]
আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সমাবেশের শুরুতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে অভিবাদন মঞ্চ থেকে তিনি রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এসময় বাহিনীর […]
রাণীনগরে ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেফতার

নওগাঁর রাণীনগর উপজেলায় যৌথ অভিযানে ছাত্রলীগের সক্রিয় সদস্য এসকে নাহিদ (২৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারের পর থানা হেফাজতে তার ওপর ‘পুলিশি নির্যাতন’ চালানো হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন তার অন্তসত্ত্বা স্ত্রী। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় রাণীনগর ও আত্রাই থানা পুলিশের সমন্বয়ে […]
বিমানবন্দরের থার্ড টার্মিনালের জন্য বিশাল জরিমানা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় দীর্ঘসূত্রতা এবং চুক্তির শর্ত ভঙ্গের দায়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রায় ১,৬৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম’ (এডিসি)-এর সাথে কাজের ধীরগতি, অর্থ ছাড়ে বিলম্ব এবং দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিরোধের জেরে এই রায় দেওয়া হয়েছে। […]
রাজনৈতিক আক্রোশে দৈনিক ইত্তেফাককে আইনি নোটিশ পাঠাচ্ছেন সাংবাদিক রুশা শূর

প্রচলিত শ্রম আইন ও প্রাতিষ্ঠানিক নিয়মকানুনের তোয়াক্কা না করে দৈনিক ইত্তেফাক থেকে এক নারী সাংবাদিককে আকস্মিক বরখাস্তের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক রুশা শূরকে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং নিজের অধিকার আদায়ে তিনি দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠাতে যাচ্ছেন। এই বরখাস্তের নেপথ্যে ইত্তেফাকের মাল্টিমিডিয়া নিউজ এডিটর রিন্তি এবং সংবাদকক্ষের ভেতরে রাজনৈতিক আক্রোশ […]