সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মক্কা প্যাক্টকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ত্রিপক্ষীয় ‘মক্কা প্যাক্ট’ বা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিবাচকভাবেই দেখছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এই চুক্তির সার্বিক বিষয়ে দলের সংশ্লিষ্ট উপকমিটি বিশেষ পর্যবেক্ষণ রাখছে বলেও জানান তিনি। সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে […]

আওয়ামী লীগের পক্ষে কথা বললে হাঁস খেয়ে ফেলা হবে: সারোয়ার তুষার

আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার ‘হাঁস’ প্রতীক খেয়ে ফেলার তীব্র হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে […]

সংসদ অভিমুখে ১১ দলীয় জোটের পদযাত্রা: গুম প্রতিরোধ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা ও গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট। রোববার (৩০ আগস্ট) ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে গুম প্রতিরোধ অধ্যাদেশকে পরিবর্তন ছাড়া হুবহু আইনে রূপান্তর এবং ভুক্তভোগীদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি […]

অর্থের অভাবে বন্ধ হবে না পড়াশোনা, বাল্যবিবাহে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী অমিতের

অর্থের অভাবে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোরের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। সরকারি প্রতিষ্ঠানে অর্থের অভাবে কেউ ভর্তি হতে না পারলে কিংবা পরীক্ষার ফি দিতে না পারলে তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন […]

হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় সংসদের অধিবেশনে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের অভিযোগ তুলে সম্পূরক প্রশ্ন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। তার এই বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুধু তাই নয়, ক্ষমা না চাওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না […]

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু ও তাঁর বাহিনীর বিরুদ্ধে মাদক, অবৈধ বালুভরাট, চাঁদাবাজি এবং প্রতিবাদকারীদের জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বাবলু ও […]

ভালুকায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে রাজপথে থাকার ঘোষণা

ময়মনসিংহের ভালুকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) ভালুকা উপজেলা যুবলীগের নেতা ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হাসান পাঠান সৈকতের নেতৃত্বে এ শোক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া […]

‘টুকু আসে, টুকু যায়’—বিদ্যুৎ নিয়ে সংসদে রুমিনের কটাক্ষ

জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কটাক্ষ করে রুমিন ফারহানা বলেন, বিদ্যুৎ ও গ্যাসের ব্যাপারে দুষ্টু লোকেরা বলে—‘টুকু আসে, […]

‘সরকার সিটি করপোরেশন ও জেলা পরিষদে অসাংবিধানিকভাবে দলীয়করণ করছে’: গোলাম পরওয়ার

বর্তমান সরকার সিটি করপোরেশন, জেলা পরিষদ ও পৌরসভায় অসাংবিধানিকভাবে দলীয়করণ করছে বলে তীব্র অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকার একটি মহিলা মাদরাসা মাঠে উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় তাঁর তুলে ধরা প্রধান […]

মক্কা প্যাক্ট ইস্যুতে ডা. শফিকুর রহমান ‘কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই’

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে সম্পূর্ণ নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয় হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করেন যে, রাষ্ট্রীয় প্রয়োজন ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণ করবে। পাঠকদের জন্য ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি […]