১৫ মামলায় খালাস পেলেন বিএনপির মির্জা আব্বাস

দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।ডানপন্থী বই খুঁজুন তবে তাৎক্ষণিকভাবে ১৫টি মামলার রায়ের বিস্তারিত এবং আদালতের পর্যবেক্ষণ জানা সম্ভব হয়নি। বিনা দরপত্রে সরকারি বাড়ি বিক্রির অভিযোগে ২০০৭ […]
৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ, সারের সংকট সমাধানসহ ছয় দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হবে বলে […]
রাকসুর জিএস আম্মারের ৩.৭০ লাখ টাকার দাপ্তরিক ব্যয় নিয়ে শিবিরের ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের ঘোষিত ৩ লাখ ৭০ হাজার টাকার দাপ্তরিক ব্যয়কে ‘অবাস্তব’ ও ‘দায় এড়ানোর চেষ্টা’ বলে আখ্যায়িত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। অন্যদিকে, রাকসুর দাপ্তরিক কাগজ ও ভাউচার না দেখে মন্তব্য করাকে ‘গুপ্তচরবৃত্তি’ বলে পাল্টা তোপ দেগেছেন জিএস আম্মার। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা […]
ঢাকা-শরীয়তপুর মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা এক ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ঘটনার ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘১৫ আগস্ট উপলক্ষে শোক […]
গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই রায় বাস্তবায়নে জামায়াত ও ১১ দলীয় ঐক্য কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করবে না। সোমবার (২৪ আগস্ট) দুপুরে […]
তারেক রহমান সরকারের প্রথম ৬ মাস ‘সম্পূর্ণ ব্যর্থ’: নাহিদ ইসলাম

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অভিযোগ করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত অগ্রাধিকারপ্রাপ্ত তিনটি প্রধান ক্ষেত্রে সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ক্ষমতাসীন সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়ন ও ব্যর্থতার চিত্র তুলে ধরে এনসিপি-এর […]
এনসিপি থেকে এক ডজন নেতাকর্মীর পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলা শাখার নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে দলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ১২ জন দায়িত্বশীল নেতাকর্মী।শুক্রবার (২১ আগস্ট) ফুলবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একযোগে পদত্যাগের এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা […]
রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাজনীতিতে নতুন গুঞ্জন

রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়ে দলের সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও দলটির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের […]
রাকসু তহবিলের ৬১ লাখ টাকার হিসাব অমিল, বিল-ভাউচার জমা দেননি আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান পরিষদের ৩৯টি কর্মসূচি শেষ হলেও খরচের বিল-ভাউচার জমা দেওয়া নিয়ে অনিয়ম ও অনীহার অভিযোগ উঠেছে। কোষাধ্যক্ষ কার্যালয়ের নথি সূত্রে জানা গেছে, ৪২টি কর্মসূচির বিপরীতে গৃহীত ১ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৬৮৯ টাকার মধ্যে প্রায় ৬১ লাখ ৫০ হাজার ৪৬৮ টাকার কোনো বিল-ভাউচার এখনো জমা পড়েনি। জিএস সালাউদ্দিন […]
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক ও পরকীয়ার সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পাওয়া ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই ওয়ার্ডের […]