সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জুলাই ডকুমেন্টরিতে জীবিত সাংবাদিককে ‘শহীদ’ দেখিয়ে বিতর্ক

রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মসূচিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ সাংবাদিকদের স্মরণে প্রদর্শিত উপস্থাপনায় এক জীবিত সাংবাদিকের ছবি ব্যবহার করে তাকে ‘শহীদ’ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক […]

ছয় মাসে আশার আলো ফিকে হয়ে যাচ্ছে: বিএনপি সরকারের সমালোচনায় চরমোনাই পীর

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ছাত্র-জনতার রক্তস্নাত আকাঙ্ক্ষাকে স্মরণ করিয়ে দিয়ে বর্তমান বিএনপি সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রের পরতে পরতে জমা জঞ্জাল দূর করার তীব্র আকাঙ্ক্ষায় গঠিত […]

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম প্রয়াণ দিবস

আজ ১৫ আগস্ট, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ৫১তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই রাতে ধানমন্ডির বাসভবনে সেনাসদস্যদের এক নৃশংস হামলায় সপরিবারে নিহত হন তিনি। সে রাতে শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, দুই পুত্রবধূসহ পরিবারের সদস্য ও নিকটাত্মীয় মিলে মোট ২৬ […]

আ’লীগ থেকে বিএনপিতে সৈয়দা ফৌজিয়া: ‘তারেক রহমানের ফাঁসি চাওয়া’ নেত্রীকে নিয়ে তৃণমূলে ক্ষোভ

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠা সৈয়দা ফৌজিয়া হোসেনের বর্তমান বিএনপি রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি ‘জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ’-এর কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের বিতর্কিত অতীত ও কর্মকাণ্ডের পর বিএনপিতে তার এমন পদায়ন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রশ্ন, ক্ষোভ ও তীব্র অসন্তোষ […]

মানিকগঞ্জে ছাত্রলীগ কর্মী শিহাব ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ শিকার, বিচার দাবি ছাত্রলীগের

মানিকগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী শিহাব হোসেনের মৃত্যুকে ‘নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড’ দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর […]

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের যৌথ প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত ১১ দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ ব্রিফিং […]

জুলাই এখনো শেষ হয়নি: ডা. শফিকুর রহমান

‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্থান পেলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা না থাকা প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রদর্শনীটি মূলতঃ কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং নির্যাতন তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান […]

শেখ হাসিনাকে স্পেস দেওয়া ভারতের চরম ঔদ্ধত্য: এনসিপি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে বাংলাদেশের জাতীয় মর্যাদার প্রতি ভারতের ‘চরম অসম্মান’ ও ‘ঔদ্ধত্য’ বলে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে এমন সুযোগ দেওয়ার মাধ্যমে নয়া দিল্লি প্রমাণ করেছে যে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, বরং তাদের ‘তাবেদার’ আওয়ামী লীগের […]

নিষেধাজ্ঞা দিয়ে এখন কারো কণ্ঠ স্তব্ধ রাখা সম্ভব নয়: রুমিন ফারহানা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ও স্থানীয় সংসদ সদস্য রুমিন ফারহানা উপস্থিত থাকায় অনুষ্ঠান বর্জন করেছে স্থানীয় বিএনপি। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা বলেছেন, মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে বিএনপিকে এ কঠিন সত্যটা মেনে নিতে হবে। যারা অনুষ্ঠান বর্জন করেছেন তারা মানুষের রায়ের প্রতি […]

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাই বিপ্লবের শহীদদের ভারত অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে তাকে রাজনীতি ও বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আঘাত এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান। বৃহস্পতিবার […]