মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জামায়াত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী নুর প্রশ্ন তুলে […]

তসলিমা নাসরিন ফিরতে চাইলে আইনি পথেই আসতে হবে: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে তাকে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে এবং সরকার আইন অনুযায়ীই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার (৪ আগস্ট) […]

প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, আলোচনায় মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও ভূমিকার বিষয়টি প্রাধান্য পায়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের […]

‘জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে’: মাহফুজ আলম

জুলাই গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক ও আদর্শিক সমীকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রাজনৈতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি মন্তব্য করেছেন, জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। এটাই জুলাই বন্দোবস্ত। রবিবার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। […]

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান ওয়াকার

আধুনিক কেমব্রিজ কারিকুলাম ও মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সময়ে তিনি ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে এই ইনস্টিটিউটের আরও সাতটি নতুন শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের […]

বিশ্ব পরিস্থিতি বদলালেও বাংলাদেশের পাশে থাকবে চীন: ইয়াও ওয়েন

বিশ্ব পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার থেকে চীন কখনো সরে আসবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, ভালো প্রতিবেশী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট […]

আগামী ৭২ ঘণ্টায় উত্তরের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোববার (২ আগস্ট) বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনে তিস্তা ও […]

আপত্তিকর মেসেঞ্জার চ্যাটের অভিযোগে ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি

আপত্তিকর মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ওই নেতার নাম সাজিদ আহমেদ মোল্লা। তিনি শাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার (৩১ জুলাই) […]

যশোরে আওয়ামী লীগের কালো পতাকা শোভাযাত্রা

শোকের মাস আগস্ট উপলক্ষে যশোর শহরে কালো পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই শোভাযাত্রাটি বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে কালো পতাকা হাতে শহরের নিউমার্কেট এলাকা থেকে পালবাড়ির দিকে যাওয়ার সময় বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয়। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের ‘জয় […]

দুবাইয়ে জামিনে কারামুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। গত সোমবার (২৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াজাতকরণ শেষে কারামুক্ত হন তিনি। কারামুক্তির পর দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বেনজীর আহমেদ জানান, আইনি […]