বাবার লাশ রেখে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ: দাফন করল এলাকাবাসী, ভিটেছাড়া প্রবীণ মা

বাবার নিথর দেহ বাড়িতে পড়ে আছে, আর সেই লাশের সামনেই জমি ও কবরস্থানের জায়গা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লেন দুই ভাই। এতে আহত হয়ে দুই পক্ষের চারজন হাসপাতালে চিকিৎসাধীন। সন্তানের এমন চরম নির্মমতায় দীর্ঘ সময় আটকে থাকে দাফনকাজ শেষ পর্যন্ত পুলিশ ও প্রতিবেশীদের সহযোগিতায় দাফন সম্পন্ন হয়। তবে ঘটনার নৃশংসতা এখানেই শেষ হয়নি স্বামীর দাফন […]
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের (তিতাস) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের (তিতাস) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি রাইয়ান কবির ঐশী ও সাধারণ সম্পাদক রিফতি আল জাবেদের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে কাজ করে আসছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক […]
দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে সিলেটি ভাষায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জবাব

বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আমি বাংলাদেশি, এখানে এসেছি বাংলাদেশের মিনিস্টার হিসেবে। আমার মনে হয় আমার দেশপ্রেম ও অবস্থান নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও […]
ফার্মেসিতে ডেকে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জামায়াত কর্মী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে নিজ ফার্মেসিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ সময় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে […]
আক্কেলপুরে আ.লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আওয়ামী লীগ নেতার দোতলা পাকা বাড়ি দখলের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) আক্কেলপুর উপজেলা বিএনপি এই সাংগঠনিক ব্যবস্থার কথা নিশ্চিত করে। বহিষ্কৃত মিজানুর রহমানের বিরুদ্ধে রায়কালী গ্রামের বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের […]
গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই রায় বাস্তবায়নে জামায়াত ও ১১ দলীয় ঐক্য কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করবে না। সোমবার (২৪ আগস্ট) দুপুরে […]
তারেক রহমান সরকারের প্রথম ৬ মাস ‘সম্পূর্ণ ব্যর্থ’: নাহিদ ইসলাম

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অভিযোগ করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত অগ্রাধিকারপ্রাপ্ত তিনটি প্রধান ক্ষেত্রে সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ক্ষমতাসীন সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়ন ও ব্যর্থতার চিত্র তুলে ধরে এনসিপি-এর […]
নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন প্রযুক্তি চায় বাংলাদেশ: ড. মঈন খান

পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি কোল্ড স্টোরেজ খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়লে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সোমবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে […]
বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সহধর্মিণী রাহাত আরা বেগম ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গভবনের সরকারি বাসভবনে উঠেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে অশ্বারোহী দলের এসকর্টে রাষ্ট্রপতির গাড়ি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে পৌঁছায়।সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট […]
যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সামরিক বাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিয়োগগত উপযুক্ততাকে মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করার জন্য তিনি সংশ্লিষ্ট নির্বাচনী পর্ষদকে তাগিদ দেন। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে […]