রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থান দীর্ঘায়িত হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, তাই এর টেকসই ও স্থায়ী সমাধান মিয়ানমারেই নিশ্চিত করতে হবে। নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। রোববার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, […]
এনসিপি থেকে এক ডজন নেতাকর্মীর পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলা শাখার নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে দলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ১২ জন দায়িত্বশীল নেতাকর্মী।শুক্রবার (২১ আগস্ট) ফুলবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একযোগে পদত্যাগের এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা […]
দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি শুরু

দীর্ঘ ৩৫ বছর পর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে জাতীয় সংসদে শুরু হয়েছে ভোটাভুটি প্রক্রিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ৩৪৮ জন সংসদ সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন […]
রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাজনীতিতে নতুন গুঞ্জন

রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়ে দলের সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও দলটির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের […]
ফ্রিজার ভ্যানে স্বামীর মরদেহ, প্রিজন ভ্যানে দীপু মনি

স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পৌনে ৯টায় কঠোর পুলিশি পাহারায় মুন্সীগঞ্জ কারাগার থেকে তাঁকে রাজধানীর কলাবাগানের বাসায় নিয়ে আসা হয়। পরবর্তীতে বেলা সোয়া ১২টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে গুলশানের […]
রাকসু তহবিলের ৬১ লাখ টাকার হিসাব অমিল, বিল-ভাউচার জমা দেননি আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান পরিষদের ৩৯টি কর্মসূচি শেষ হলেও খরচের বিল-ভাউচার জমা দেওয়া নিয়ে অনিয়ম ও অনীহার অভিযোগ উঠেছে। কোষাধ্যক্ষ কার্যালয়ের নথি সূত্রে জানা গেছে, ৪২টি কর্মসূচির বিপরীতে গৃহীত ১ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৬৮৯ টাকার মধ্যে প্রায় ৬১ লাখ ৫০ হাজার ৪৬৮ টাকার কোনো বিল-ভাউচার এখনো জমা পড়েনি। জিএস সালাউদ্দিন […]
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। […]
আমেরিকা থেকে ২০৩০ সাল পর্যন্ত বছরে ৭ লাখ টন গম ক্রয় করবে বাংলাদেশ

দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাদ্যশস্যের যোগান বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় এবং মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) মনোনীত গমচাষিদের সংগঠন ‘ইউএস হুইট অ্যাসোসিয়েশন’ (ইউএসডব্লিউএ)-এর মধ্যে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদী একটি দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকায় […]
যশোরে মহিলা লীগ নেত্রী সাথি আটক

যশোর জেলা মহিলা লীগের অন্যতম নেত্রী বিলকিস সুলতানা সাথিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাতে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর সাথীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা […]
কুমিল্লায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. মনির হোসেন (৩২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মনির হোসেন চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি দোল্লাই নবাবপুর বাজার এলাকার ‘নবাবপুর মারকাযুন নূর মাদ্রাসা’র নূরানী বিভাগের শিক্ষক। […]