অতীত না ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান ভারতীয় হাইকমিশনারের

অতীতকে স্বীকার করে এবং পুরোনো সমস্যাগুলো সমাধান করে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের ওয়েস্টিন ঢাকা হোটেলে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) এক উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন […]
‘পুলিশ পুড়িয়েছি’ বলা সেই ভাইরাল সমন্বয়ক মাহদী ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত

হবিগঞ্জে আটকের প্রায় ২১ ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানসহ তিন নেতাকে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা তিনটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া অন্য দুজন হলেন সংগঠনের নেতা মির্জা সুমন ও মো. রাকিব (রাজু আহমেদ)। তাদের মুক্তির খবর পেয়ে […]
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক ও পরকীয়ার সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পাওয়া ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই ওয়ার্ডের […]
পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফর

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার ও দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তিনি সেখানে পৌঁছান। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) […]
জুলাই ডকুমেন্টরিতে জীবিত সাংবাদিককে ‘শহীদ’ দেখিয়ে বিতর্ক

রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মসূচিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ সাংবাদিকদের স্মরণে প্রদর্শিত উপস্থাপনায় এক জীবিত সাংবাদিকের ছবি ব্যবহার করে তাকে ‘শহীদ’ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক […]
ফ্যাসিবাদী হস্তক্ষেপ মুক্ত এনবিআরকে জনবান্ধব করতে হবে: তারেক রহমান

দেড় দশকের রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতা থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) মুক্ত করে একটি নির্ভরযোগ্য ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সৎ কর্মকর্তাদের কাজের সুযোগ বাড়ানো এবং নতুন করদাতা শনাক্তের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির টেকসই নীতি গ্রহণের তাগিদ দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে […]
যশোরে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]
ছয় মাসে আশার আলো ফিকে হয়ে যাচ্ছে: বিএনপি সরকারের সমালোচনায় চরমোনাই পীর

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ছাত্র-জনতার রক্তস্নাত আকাঙ্ক্ষাকে স্মরণ করিয়ে দিয়ে বর্তমান বিএনপি সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রের পরতে পরতে জমা জঞ্জাল দূর করার তীব্র আকাঙ্ক্ষায় গঠিত […]
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম প্রয়াণ দিবস

আজ ১৫ আগস্ট, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ৫১তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই রাতে ধানমন্ডির বাসভবনে সেনাসদস্যদের এক নৃশংস হামলায় সপরিবারে নিহত হন তিনি। সে রাতে শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, দুই পুত্রবধূসহ পরিবারের সদস্য ও নিকটাত্মীয় মিলে মোট ২৬ […]
বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা পালন করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, বিএনপি নির্বাচনি ইশতেহার ঘোষণা করে এবং তা পালন করে। ৩১ দফা দেয়, আবার ৩২ দফা পর্যন্ত পূরণ করে এর নামই বিএনপি। শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত দেশব্যাপী ‘ইএফটি’ ও ‘আইবিএএস++’ (iBAS++) পদ্ধতির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক […]