মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’ -এ যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরটির বিষয়টি তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাথে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে […]

‘বাংলাদেশ প্রথম’ নীতি কি মক্কা জোটে গিয়ে প্রশ্নের মুখে?

‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ বাংলাদেশের পররাষ্ট্রনীতির দীর্ঘদিনের মূল দর্শন। সেই নীতির সঙ্গে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘বাংলাদেশ প্রথম’ অবস্থান সামনে রেখে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা জোট মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্টে (এমজেডিএ) যোগ দেওয়ার সম্ভাবনা এখন নতুন করে প্রশ্ন তুলেছে, বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা এতে কতটা অক্ষুণ্ন থাকবে। কারণ মক্কা […]

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে পাঠানো বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি বিশেষ চিঠি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর […]

মক্কা প্যাক্ট ইস্যুতে ডা. শফিকুর রহমান ‘কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই’

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে সম্পূর্ণ নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয় হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করেন যে, রাষ্ট্রীয় প্রয়োজন ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণ করবে। পাঠকদের জন্য ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি […]

১৫ মামলায় খালাস পেলেন বিএনপির মির্জা আব্বাস

দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।ডানপন্থী বই খুঁজুন তবে তাৎক্ষণিকভাবে ১৫টি মামলার রায়ের বিস্তারিত এবং আদালতের পর্যবেক্ষণ জানা সম্ভব হয়নি। বিনা দরপত্রে সরকারি বাড়ি বিক্রির অভিযোগে ২০০৭ […]

৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ, সারের সংকট সমাধানসহ ছয় দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হবে বলে […]

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার (২৬ আগস্ট) ভোরে ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ […]

রাকসুর জিএস আম্মারের ৩.৭০ লাখ টাকার দাপ্তরিক ব্যয় নিয়ে শিবিরের ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের ঘোষিত ৩ লাখ ৭০ হাজার টাকার দাপ্তরিক ব্যয়কে ‘অবাস্তব’ ও ‘দায় এড়ানোর চেষ্টা’ বলে আখ্যায়িত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। অন্যদিকে, রাকসুর দাপ্তরিক কাগজ ও ভাউচার না দেখে মন্তব্য করাকে ‘গুপ্তচরবৃত্তি’ বলে পাল্টা তোপ দেগেছেন জিএস আম্মার। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা […]

ঢাকা-শরীয়তপুর মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা এক ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ঘটনার ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘১৫ আগস্ট উপলক্ষে শোক […]

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক […]